আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 6:07 am || প্রকাশের তারিখ: October 8, 2019, 5:16 pm
জাবি শিক্ষার্থীরা আবরার হত্যাকারীদের ফাঁসির দাবিতে  মহাসড়ক অবরোধ
আমাদেরবাংলাদেশ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকারীদের ফাঁসির দাবিতে ও ভারতের সাথে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে  বিক্ষোভ করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১টার দিকে প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেন। ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে জয় বাংলা গেইট পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করে।বিক্ষোভ মিছিলে তারা আবরার ফাহাদের হত্যার বিচার দাবি এবং বাংলাদেশ-ভারত চুক্তির সমালোচনা করে স্লোগান দিতে থাকে। ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে প্রায় দুই ঘণ্টা পরে বিকাল ৩ টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম