আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 5:40 pm || প্রকাশের তারিখ: October 29, 2021, 5:05 pm
সাভারে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬
নিজস্ব প্রতিবেদক।। সাভারে পুলিশের পোশাক পরে ডাকাতির প্রস্তুতির সময় ৬ ডাকাতকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে র‍্যাব-৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৮ অক্টোবর গভীর রাতে সাভারের পশ্চিম রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন, (ক) মোঃ শামীম রেজা, মোঃ হেলাল উদ্দিন, মোঃ পারভেজ হোসেন, ওয়াসিম ইসলাম, মোঃ নাইম খান, মোঃ ফেরদৌস আহমেদ রাজু। তাদের সবার বাড়ির দেশের বিভিন্ন স্থানে বলে জানিয়েছেন র‍্যাব।

র‍্যাব ৪ জানায়, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে সাভার থানার রাজাশন এলাকায় পুলিশের পোশাক পরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় তাদের কাছ থেকে মাদকসহ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। পরে র‌্যাব তাদের আটক করে।

র‌্যাব-৪ এর অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি, মো. মোজাম্মেল হক, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম