প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 5:40 pm || প্রকাশের তারিখ: October 29, 2021, 9:56 pm
শার্শার উলাশীতে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম’র কর্মীসভা অনুষ্ঠিত
শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং উলাশী ইউনিয়নের দলীয় প্রতীক নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের পক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উলাশী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে পানড়ুড়ি-যদুনাথপুর ও বড়বাড়িয়া গ্রামে এ কর্মীসভা অনুুষ্ঠিত হয়। এসময় এলাকার শতশত নেতাকর্মীরা কর্মীসভায় যোগদান করেন।
পানবুড়ি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলীর সভাপতিত্বে কর্মীসভায় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম,শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সাইদুজ্জামান বিটন, আওয়ামীলীগ নেতা সুলতান আহম্মেদ বাদশা, গোলাম কওছার, উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আবু তালেব ও পানবুড়ি ওয়ার্ড যুবলীগের সভাপতি মোজাফ্ফর হোসেন প্রমূখ।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম