আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 5:40 pm || প্রকাশের তারিখ: October 30, 2021, 12:35 am
কেশবপুরে উদীচীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
এস আর সাঈদ,কেশবপুর (যশোর) থেকে।। যশোরের কেশবপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শুক্রবার সকালে শহরের অনন্তসাহা সড়কে উদীচীর নিজস্ব কার্যালয়ে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পমাল্য অপর্ণ, প্রদীপ প্রজ্জ্বলন, শপথ, গণসঙ্গীত, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উদীচী শিল্পীগোষ্ঠীর কেশবপুর শাখা সংসদের সভাপতি অনুপম মোদকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দনের পরিচালনায় সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দীক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ, সদস্য সচিব সৈয়দ আকমল আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, চিকিৎসক সৌমেন বিশ্বাস, প্রভাষক তাপস মজুমদার, সাংবাদিক দীলিপ মোদক

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম