প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 5:40 pm || প্রকাশের তারিখ: October 30, 2021, 2:01 pm
শার্শা প্রতিনিধি।। পুলিশ জনতা, জনতাই পুলিশ।
"মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসসেবা আর সম্প্রতি" এই শ্লোগানকে সামনে রেখে শার্শা থানা পুলিশের আয়োজনে "কমিউনিটি পুলিশিং ডে-২০২১"জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০ টার সময় শার্শা থানার উদ্দ্যোগে থানা চত্বরে কমিউনিটি পুলিশিং ফোরামের অনুষ্ঠিত সভায় অহিদুজ্জামান পুটু'র সঞ্চালনায় ও শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান এর সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং ফোরাম উপলক্ষে শার্শা থানা প্রাঙ্গন থেকে সাধারণ মানুষের উপস্থিতিতে একটি র্যালি বের হয়, শার্শা বাজার প্রদক্ষিন শেষে থানা চত্বরে এসে র্যালিটি শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।
বিশেষ অতিথি ছিলেন, শার্শা থানা কমিউনিটি পুলিশিং সভাপতি ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহারাব হোসেন, চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল, আলহাজ্ব আয়নাল হক, শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক সেলিম রেজা প্রমূখ।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম