আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ২, ২০২১, ৭:১৬ অপরাহ্ণ
ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু রাষ্ট্র: ভারতীয় হাইকমিশনার
স্টাফ রিপোর্টার সাভার।। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেক ভালো এবং এই সম্পর্ক ভবিষৎতেও ভালো থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এসময় আরও বলেন, ভারত বাংলাদেশের প্রকৃত বন্ধু রাষ্ট্র, ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় দুই দেশ অনেক ভালো অবস্থানে রয়েছে।

এর আগে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের সাথে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ও বিশ্ববিদ্যালয়ের অতিথি পাখি দেখেন। ভারতীয় হাইকমিশনারের সাথে এসময় বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম