আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ৩, ২০২১, ৪:৪২ অপরাহ্ণ
কালিয়াকৈরে জেল হত্যা দিবস পালিত
গাজীপুর কালিয়াকৈর থেকে নয়ন আলী।।গাজীপুরের কালিয়াকৈরে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিয়াকৈর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তন কক্ষে ( বুধবার ৩ নভেম্বর) জেল হত্যা দিবস পালিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে ছিলেন মেয়ের পদ প্রার্থী রেজাউল করিম রাসেল, যুবলীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, মুক্তিযোদ্ধা সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ, মুক্তিযোদ্ধা সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী শরিফুল হক শরিফ মন্ডল।

জেল হত্যা দিবস আওয়ামী লীগসহ বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দল কর্তৃক প্রতি বছর ৩রা নভেম্বর পালিত হয়। ১৯৭৫ সালের এই দিনে আওয়ামী লীগের চারজন জাতীয় নেতাঃ সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক বাংলাদেশী প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে এ দিবস পালন করা হয়।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম