প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৯:৪০ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ৫, ২০২১, ১১:৩৪ অপরাহ্ণ
কেশবপুরের সফল ব্যাবসায়ী রিয়াজ লিটকে সম্মনা প্রদানের জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হল
কেশবপুর (যশোর) প্রতিনিধি।।কেশবপুর উপজেলার পাঁজিয়া বাজারের মেসার্স রিমি এন্টারপ্রাইজের পরিচালক মোঃ রিয়াজ লিটন ভিগো ইলেকট্রনিক্স (আর এফ এল) এর পণ্য বিক্রয় করে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছেন৷ এ অর্জনকে স্বাগত জানিয়ে রিয়াজ লিটনকে সম্মাননা দেওয়ার জন্য শুক্রবার দুপুরে ভিগো ইলেকট্রনিক্স (আর এফ এল) কোম্পানির পক্ষ থেকে ঢাকা থেকে পাঁজিয়া কালী বাড়ী মাঠে হেলিকপ্টার নিয়ে আনা হয়।
এসময় পাঁজিয়া কালীবাড়ি মাঠে উপজেলার হাজার হাজার নারী-পুরুষ হাজির হন। উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মেসার্স রিমি এন্টারপ্রাইজের পরিচালক মোঃ রিয়াজ লিটন ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। উৎসবমুখর পরিবেশে মেসার্স রিমি এন্টারপ্রাইজের পরিচালক মোঃ রিয়াজ লিটনকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম