আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ৭, ২০২১, ১১:৫৩ পূর্বাহ্ণ
আশুলিয়ায় আগুনে পুড়লো ৩ কক্ষ
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় একটি বাসাবাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।

রবিবার(৭ নভেম্বর) সকাল ৯ টার দিকে আশুলিয়ার জামগড়া তেঁতুলতলা বাহার পাটুয়ারীর বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়,আশুলিয়ার তেঁতুলতলা একটি টিনসেড বসত বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের এর দুইটি ইউনিট প্রায় প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ৩টি রুমসহ কক্ষে থাকা সমস্ত জিনিস পত্র পুড়ে গেছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান,আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রায় আধাঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ৩টি রুম পুড়ে গেছে। তবে কোনো হতাহত হয়নি।১ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতির হয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম