আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ১০, ২০২১, ১০:১৬ অপরাহ্ণ
শার্শায় নৌকা প্রতীক চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ
শার্শা সংবাদদাতা।। শার্শা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী কবির উদ্দিন তুতা বৃহস্পতিবার দিনভর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লার ও হাট-বাজারে ব্যাপক গণসংযোগ করেছেন।

এসময় তিনি নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ইউনিয়নের ১ নং ওয়ার্ডের যাদবপুর, ডগেরবাগান, ও যাদবপুর দক্ষিণ বুরুজবাগান সহ বিভিন্ন পাড়া-মহল্লার নৌকা প্রতিকে ভোট চেয়ে কাকডাকা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগ কালে তিনি ইউনিয়নবাসীর সমার্থন, দোয়া ও নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন।

একই সাথে তিনি নির্বাচিত হয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নের দৃড় প্রত্যায় ব্যাক্ত করেন। এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি রুহুল কুদ্দুস, শামছুর রহমান, শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা সিফাদত হোসেন, হাজ্বী ইব্রহীম, খাইরুল ইসলাম, সিরাজুল ইসলাম ও রফিকুল ইসলাম মেম্বরসহ সর্বস্তরের জনসাধারণ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম