আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ১৮, ২০২১, ৫:১৮ অপরাহ্ণ
বেনাপোলে সোনার বারসহ দুই পাচারকারী আটক
আসাদুর রহমান বিশেষ প্রতিনিধি।। বেনাপোলের পুটখালী সীমান্তে ১ কেজি ৪০০ গ্রাম ১২টি সোনার বার সহ লিটন মিয়া ও শাহাজান মন্ডল নামে ২ পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আটক করা হয়।

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই এলাহী জানান খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপির টহল দল কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে ১৮ নভেম্বর সকাল ১০ টার সময় সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৮ আর পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী মসজিদ বাড়ী বিজিবি চেক পোষ্টের সামনে পাকা রাস্তার উপর হতে (১) মোঃ লিটন মিয়া (২৮), পিতা- মোঃ মোক্তার আলী, গ্রাম- পুটখালী পশ্চিমপাড়া, (২) মোঃ শাহজাহান মন্ডল (৩২), পিতা-মোঃ আলী কদর মন্ডল গ্রাম- পুটখালী দক্ষিণপাড়া, উভয়ের ডাকঘর-বালুন্ডা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ১.৪০২ কেজি ওজনের ১২টি সোনার বার (১২০.১৯৮৯ ভরি) এবং ০১ টি মোটর সাইকেলসহ আটক করা হয়।

যার আনুমানিক মূল্য-৯০,৪০,৭৭৮.৪৯/- (নব্বই লক্ষ চল্লিশ হাজার সাতশত আটাত্তর টাকা উনপঞ্চাশ পয়সা)।
স্থানীয় এলাকার গোপন সূত্রে জানাজায় চোরাচালান ও স্বর্ন, মাদক ব‍্যবসায়ী বর্তমান ৫নং পুটখালী ইউপি চেয়ারম্যান আনারস প্রতিকের প্রার্থী বুদো নাসিরের ১২ পিচ স্বর্ন আটক করেছে ২১ বিজিপির সদস‍্যরা। আটককৃত আসামীদ্বয়, সোনার বার এবং মোটর সাইকেল বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম