আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৩, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ১৮, ২০২১, ৭:৩৪ অপরাহ্ণ
কাল আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা
ঢাকা।। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা আগামীকাল (১৯ নভেম্বর) শুক্রবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আমন্ত্রিত সদস্যদের যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম