আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ১৮, ২০২১, ৭:৪৬ অপরাহ্ণ
কুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাভার সংবাদদাতা।। ঢাকার সাভারে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে সাভারের ডগরমোড়ার একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত সবুজ মণ্ডল বাগেরহাট সদরের চাঁদপুর গ্রামের নিরঞ্জন মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, কুয়েটে পড়ুয়া শিক্ষার্থী সবুজ বুধবার সাভারে তাঁর ভাইয়ের বাসায় বেড়াতে আসেন। সকালে ওই বাসায় সবুজকে বাসার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে বেল্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে জানানো হলে সবুজকে নামানোর পর তাঁকে মৃত পাওয়া যায়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম