আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ২০, ২০২১, ৭:০৩ অপরাহ্ণ
বেনাপোল পুটখালী ইউপি নির্বাচনে সতন্ত্র প্রার্থী নাছিরের ৫ সমার্থক ৯টি বোমাসহ আটক
বিশেষ প্রতিনিধি।। শার্শা উপজেলার পুটখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সতন্ত্র প্রার্থী নাসিরের সমার্থকরা নির্বচনে অধ্যিপত্য বিস্তাারের জন্য সহিংসতা সৃষ্টি করার লক্ষ্যে বোমা তৈরির সময় ৫ সমার্থককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১ টার সময় বারোপোতা এলাকা থেকে ৯টি বোমা ও বোমা তৈরীর মসলাসহ ৫ জনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রামের আলী হোসেনের ছেলে জাহিদ হাসান (২২), একই গ্রামের গোলাম হোসের ছেলে আলাউদ্দিন (৩৫), সমির উদ্দিনের ছেলে সজিব (২৮), তোয়াফজলের ছেলে আজগর (৫০)। বাকি এক জনের পরিচয় এখনো নিশ্চত হতে পারিনি পুলিশ।

বেনাপোল পোর্ট থানার এসআই রোকনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামে আগামী ২৮ নভেম্বর ২০২১ খ্রিঃ অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ সাধারন নির্বাচনকে কেন্দ্র করিয়া গোল্ড নাসির ওরফে গরু নাসির হিসাবে পরিচিত নাসির উদ্দিন এলাকায় অধিপত্য বিস্তার করার জন্য তার সমার্থকরা এলাকায় বোমা ও বিস্ফোরক দ্রব্য তৈরি করছে এমন সংবাদের ভিত্তিত্বে বারোপোতা-মহিষাডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করে একটি বাশ বাগানের ভিতর কিছু সন্ত্রসী বোমা তৈরীর সময় সেখানে অভিযান চালিয়ে ৯ টি বোমা ও বিপুল পরিমান বোমা তৈরির সারঞ্জাম উদ্ধার করা হয় এবং ৫ জনকে আটক করা হয়।

৪ জন আসামীর নাম ঠিকানা নিশ্চিত করতে পেরেছি। একজন অজ্ঞত পরিচয়ে আছে।এবিষয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা পুলিশ হেফাজতে আছে। বিষয়টি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে এলাকায় অধিক পুলিশ ফোর্স মোতায়ন করা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম