আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 9:29 pm || প্রকাশের তারিখ: November 21, 2021, 4:26 pm
কক্সবাজারে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আমাদেরবাংলাদেশ।। কক্সবাজার জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ নভেম্বর) সকাল ৮টার সময় কক্সবাজার পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত অফিসার ও ফোর্সের মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার জনাব মোঃ হাসানুজ্জামান,পিপিএম ।

প্যারেড পরিদর্শনকালে প্রত্যেক পুলিশ সদস্যের ইউনিফর্ম, সরকারি কাজে ব্যবহৃত গাড়িসহ অন্যান্য সরকারি জিনিসপত্র যাচাই-বাছাই করেন পুলিশ সুপার।

পরিদর্শন শেষে তিনি তার মূল্যবান বক্তব্যের শুরুতে সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের মানবিক পুলিশিং কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।

একই সঙ্গে ফোর্সের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও প্যারেড অনুশীলন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।

এসময় প্যারেড কমান্ডার হিসেবে মাস্টার প্যারেড পরিচালনা করেন জনাব মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন),কক্সবাজার।

আমাদেরবাংলাদেশ.কম/জাহাঙ্গীর আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম