প্রিন্ট এর তারিখ: October 19, 2026, 12:31 pm || প্রকাশের তারিখ: November 21, 2021, 6:02 pm
এআর সোহেব চৌধুরী চরফ্যাসন (ভোলা)প্রতিনিধি।। আসন্ন ইউপি নির্বাচনে চরফ্যাসন উপজেলার ৭ টি ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা।
বিকাল ২টার পর থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন প্রার্থীদের এ প্রচারনা চলছে। এরই ধারাবাহিকতায় আবদুল্লাহপুর ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য প্রার্থী রিয়া বেগম (নিপা) ভোটের মাঠে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চাচ্ছেন।
পাশাপাশি তিনি বই প্রতীক নিয়ে গনসংযোগ করতেও দেখা যায়। সম্ভাবনাময় ও উদীয়মান এই নারী নেত্রী বই প্রতিকের প্রার্থী হিসেবে নির্বাচিত হলে এলাকার মানুষের ন্যায্য চাহিদা পূরণের পাশাপাশি নারী উন্নয়নে কাজ করারও অঙ্গীকার ব্যক্ত করছেন। রিয়া বেগম (নিপা) বলেন,আমি নারীদের উন্নয়নের জন্য এলাকায় কাজ করে যাব।
ভোট কেন্দ্রে সাধারণ ভোটাররা তাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করবে বলেও আশা ব্যক্ত করেন এ প্রার্থী। তিনি নির্বাচিত হলে গরীব দুঃখি ও মেহনতী মানুষের জন্য সেবা করবেন বলে জানিয়েছেন।
ভোটার নাজমা বেগম বলেন, আমাদের ওয়ার্ডের নতুন মহিলা মেম্বার প্রার্থী রিয়া বেগম (নিপা) আপা সাধারন মানুষের সাথে সহজে মিশে থাকেন ও সুন্দর ব্যবহার করেন। এবার আমরা বই প্রতীকে ভোট দিব।
এলাকার তরুণ ভোটার মোঃ জহির বলেন, আমরা এবার মহিলা মেম্বার প্রার্থী রিয়া বেগমকে বই প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। তিনি সাধারন মানুষের খোঁজ খবর নেন। এবং নির্বাচিত হয়ে সুখে-দুখে আমাদের পাশে থাকবেন বলে আমরা আশা করি।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম