আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ২১, ২০২১, ৬:১৪ অপরাহ্ণ
কাউখালীর চিরাপাড়া ইউপি নির্বাচনে নৌকার অফিস ভাংচুর,আটক ৫
কাউখালী প্রতিনিধি।। পিরোজপুরের কাউখালীর চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউপি নির্বাচন নিয়ে শনিবার রাতে চিরাপাড়ায় সহিংসতায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ভাইসহ সাতজন আহত হয়েছেন। গুরুতর আহত নৌকার সমর্থক মওদুদ খান, মামুন মোড়ল ও মিন্টু তালুকদারকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এরা হলেন-এনায়েত সরদার, বেলায়েত সিকদার, ফরহাদ হোসেন ও মাইনুল ইসলাম হাওলাদার।

এ ব্যাপারে নৌকা প্রতীকের প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যান মাহামুদ খান খোকব বলেন, আমি নির্বাচনী প্রচারনা শেষে সমর্থকদের নিয়ে নৌকা মার্কার প্রধান নির্বাচনী অফিসে মতবিনিময় সভা করছিলাম। সাইকেল প্রতীকের সমর্থকরা পূর্ব পরিকল্পিতভাবে লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালায় অফিসে টিভিসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। হামলায় আমার বড় ভাইসহ সাত সমর্থক আহত হয়েছেন।

এ ব্যাপারে সাইকেল প্রতীকের প্রার্থী বজলুর রহমান নান্নু জানান, ঘটনা সম্বন্ধে আমি কিছুই জানিনা। কে বা কারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নাই।

এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. বনি আমীন জানান, এ ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী মাহামুদ খান খোকন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন । আজ রবিবার সকালে ৫জন আসামীকে গ্রেফতার করা হয়েছে এরা হলেন সাইকেল প্রতীকের প্রার্থীর বড় ছেলে প্রিন্স খান (২৮), পিতাঃ বজলুর রহমান নান্নু, মনির খা (৩৮), পিতাঃ বাবুল খান, মোঃ হেলাল খান (৩৪), পিতাঃ মোঃ দেলোয়ার হোসেন খান, মোঃ বাহার খান (৪১) পিতাঃ সিরাজউদ্দিন খান, তারিকুল ইসলাম খান (৩৪), পিতাঃ মৃত: সামচুল খান । উভয় গ্রাম দক্ষিণ নিলতী। গ্রেফতার কৃতদের আজ বিকালে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম