আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ২২, ২০২১, ৫:১১ অপরাহ্ণ
নির্বাচন সুষ্ঠ করার লক্ষ‍্যে নেহালপুরে পাঁচটি ইউনিয়নের প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময়
মনিরামপুর থেকে রিপন হোসেন সাজু।। আগামী ২৮ নভেম্বর মণিরামপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে সম্পন্ন করার লক্ষ‍্যে প্রশাসনের উদ‍্যোগ।

সোমবার ১২টা দিকে নেহালপুর ইউনিয়ন পরিষদের হলরুমে পাঁচটি ইউনিয়নের প্রার্থীর সাথে মতবিনিময় করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব‍্য রাখেন ও নির্দেশনা মূলক বক্তব‍্য প্রদান করেন সহকারী পুলিশ সুপার (খ- সার্কেল) আশেক সুজা মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর থানা ওসি (সার্বিক)নুর-ই- আলম সিদ্দিকী, নেহালপুর পুলিশ ক্যাম্প ইনর্চাজ আতিকুজ্জামান, রিটানিং অফিসার বৃন্দ।

এ সময় নেহালপুর,মনোহরপুর,দূর্বাডাঙ্গা,কুলটিয়া ও খানপুর ইউনিয়নের সকল চেয়ারম‍্যান প্রার্থী,মেম্বর প্রার্থী ও মহিলা মেম্বর প্রার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে প্রশাসনের কঠোর ব‍্যবস্থা গ্রহন ও হুশিয়ারী মূলক বক্তব‍্য প্রার্থীরা ছাড়াও তাদের সাথে আশা সহপাঠিরা পাশে দাড়িয়ে শুনে প্রশাসনের প্রতি সন্তষ্টি প্রকাশ করেছেন।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম