আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: November 5, 2026, 10:02 pm || প্রকাশের তারিখ: November 22, 2021, 8:34 pm
প্রধানমন্ত্রীর নির্দেশ লকডাউনের ক্ষতি পোষাতে কাজের গতি বাড়ানোর
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। কোভিড মহামারিতে দীর্ঘদিন লকডাউন থাকায় দেশের যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে নিতে কাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২২ নভেম্বর) মন্ত্রিপরিষদ বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, কোভিড সংক্রমণের দুই বছর হয়ে গেছে; সেজন্য এরইমধ্যে একটা প্রটোকলও ডেভেলপ হয়ে গেছে। সুতরাং সবাইকে আরেকটু গতি বাড়িয়ে কাজ করে উন্নয়নের গতি আগের মতো নিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, শুধু উন্নয়ন কার্যক্রম নয় সব ধরনের কাজকর্মের গতি বাড়াতে হবে। যাতে আমাদের প্রবৃদ্ধিসহ সবকিছু যেন কোভিডের আগের অবস্থায় ফিরে যায়।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম