আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৩, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ২৫, ২০২১, ১১:১৯ অপরাহ্ণ
মোরেলগঞ্জে বিনা মূল্যে সার ও কৃষি উপকরণ বিতরন
এস.এম.সাইফুল ইসলাম কবির।। বাগেরহাটের মোরেলগঞ্জে রবি ২০২১-২০২২ মৌসুমে শীতকালীন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড.শাহ -ই-আলম বাচ্চু এ কর্মসূচির উদ্ধোধন করেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্ত সিফাত আল মারুফ। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আফরোজা আকতার লিনা,উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো.বাকি বিল্লাহ।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিরের বাস্তবায়নে অনুষ্ঠিত সভা শেষে উপজেলার ১৬ ইউনিয়নের ২ হাজার ৬০ জন কৃষককের মঝেগম,ভ‚ট্রা,সরিষা,সূর্যমুখি, খেসারির বোরো ধান উফসী,বোরো ধান হাইব্রিড বীজ ও সার বিতরন করা হয়।

এছাড়াও ৭০ ভাগ ভর্তুকি দিয়ে কৃষকদের ১০ টি রিপার ও থ্রেসার মেশিন প্রদান করা হয়।

আমাদেরবাংলাদেশ.কম/ সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম