আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 29, 2026, 7:23 am || প্রকাশের তারিখ: November 26, 2021, 6:03 pm
সাভারে গৃহবধূকে ধর্ষণ,আটক ১
নিজস্ব প্রতিবেদক।। সাভারে গৃহবধূকে মুখ চেপে ধরে ধর্ষণের ঘটনায় এক ধর্ষনকারীকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে সাভারের তেঁতুলঝোড়া থেকে তাকে আটক করা হয়।

আটক ধর্ষক রাশেদুজ্জামান মুন্না (২৯) সাভারে ডিসের কাজ করতো। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।

র‍্যাব জানায়, সদ্য বিবাহিত দম্পত্তি জীবিকার তাগিদে সাভারে একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকত। ধর্ষণের স্বীকার গৃহিনী এবং তার স্বামী রেস্টুরেন্টে কাজ করতো। গত ১০ নভেম্বর সকালে স্বামী কাজে গেলে ধর্ষক মুন্না বিকেলে ডিসের লাইন মেরামতের উদ্দেশ্য ওই নারীর বাসায় যায়। তখন নারী বাসায় কেউ নাই বলে পরে আসতে বলে। পরে মুন্না অল্প কিছুক্ষণের জন্য কাজ আছে বলে ঘরে ঢুকে যায়।পরে ওই নারী গোসল করতে গেলে তার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।

র‍্যাব আরও জানায়, আটককৃত মুন্না প্রাথমিকভাবে ধর্ষনের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম