আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 2:10 pm || প্রকাশের তারিখ: November 27, 2021, 10:03 am
আজ খুলনায় যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খুলনার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ওজোপাডিকোর বিক্রয়-বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩/১১ কেভি লবণচরা উপকেন্দ্রের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নগরীর ফেরিঘাট, জিন্নাহপাড়া, ইন্ডাস্ট্রিয়াল, শিপইয়ার্ড, হরিণটানা, সেতু ফিডারের আওতাধীন নগরীর রূপসা ট্রাফিক মোড়, নতুনবাজার চর, সিএসএস সংলগ্ন এলাকা,

চানমারী বাজার, ড্যাপস ক্লিনিক সংলগ্ন এলাকা, মতিয়াখালী, মোল্লাপাড়া, গ্যাদনপাড়া, মাস্টারপাড়া, ড্রাইভার গলি, আশি বিঘা, লবণচরা থানা, পূর্ব মোহাম্মদ নগর, বান্দাবাজার, রায়পাড়া, মোক্তার হোসেন রোড, ঢালি পাড়া, র‌্যাব-৬ সংলগ্ন এলাকা, নেভি সংলগ্ন এলাকা, মাথাভাঙ্গা, পুঁটিমারী ও সংলগ্ন আবাসিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম