প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 8:24 pm || প্রকাশের তারিখ: November 27, 2021, 2:06 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ঢাকা থেকে প্রকাশিত বাংলাদেশর বহু আলোচিত দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার দিনাজপুরে ব্যুরো অফিস উদ্বোধন।
শনিবার (২৭ নভেম্বর) সকালে একটি অভিজাত হোটেলে দিনাজপুর ব্যুরো অফিস উদ্বোধন করা হয়। এসময় দিনাজপুর ব্যুরো প্রতিনিধি জিএম হিরু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের কন্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে মিয়াজী সেলিম আহমেদ বলেছেন,দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হতে হবে। সরকার,প্রশাসন,রাজনীতিবিদ ও সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরী করে গঠনমূলক, সৃষ্টিশীল সংবাদ পরিবেশন করতে হবে। আমাদের কন্ঠ সত্য ও আদর্শের প্রতিক হিসেবে কাজ করছে।
নির্বাহী সম্পাদক আরো বলেন একজন প্রতিষ্ঠিত সাংবাদিক সমাজের দর্পণ। সমাজ পরিবর্তনে সাংবাদিকের ভূমিকা অপরিসীম। কোন অশিক্ষিত অভদ্র লোক আমাদের কন্ঠের প্রতিনিধি হতে পারবে না। কোন অর্থের বিনিময়েও কন্ঠের প্রতিনিধি হওয়ার সুযোগ নাই।
অনুষ্ঠানে বিশেষ প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপনের সঞ্চালোচনায়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের কন্ঠ পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার মহিদুর রহমান ও মফস্বল বার্তা সম্পাদক হাফিজুর রহমান হাফিজ।
এসময় আরোও উপস্থিত ছিলেন চিরিরবন্দর প্রতিনিধি মোরশেদ উল আলম,বিরামপুর প্রতিনিধি মোরশেদ মানিক,ঘোড়াঘাট প্রতিনিধি মোকলেছুর রহমান সওদাগর,বীরগঞ্জ প্রতিনিধি আবেদ আলী,নবাবগঞ্জ প্রতিনিধি মতিয়ার রহমান,বিরল প্রতিনিধি তাজুল ইসলামসহ প্রমূখ।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু