আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ২:২১ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ২৮, ২০২১, ১১:৫৯ অপরাহ্ণ
কেশবপুরে দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি।। কেশবপুর উপজেলার টিটাবাজিদপুর গ্রামে দুঃস্থ্য, অসহায় ও শীতার্থ ২ শত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার বিকালে ব্যাক্তিগতভাবে ২ শত দুঃস্থ্য, অসহায় ও শীতার্থদের মাঝে ব্যাক্তিগতভাবে কম্বল বিতরণ করেন মেসার্স আল-সাবাহ ইন্টারন্যাশনাল এর স্বত্তাধিকারী ও টিটাবাজিদপুর গ্রামের আব্দুল মোত্তালেব সরদারের পূত্র আবুল কালাম।

টিটাবাজিদপুর উত্তরপাড়া ঈদগাহ ময়দানে উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, এসি আই লিমিটেড-এর মার্কেটিং অফিসার আল আমিন, সমাজসেবক মোস্তাফিজুর রহমান (ননু), আব্দুল গফ্ফার, আব্দুর রাজ্জাক, রুহুল কুদ্দুস, শহিদ আলম বাবু, মেসার্স আল-সাবাহ ইন্টারন্যাশনাল এর সুপারভাইজার রায়হান আলী, সুপারভাইজার সাইফুল ইসলাম সরদার প্রমুখ।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম