আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৩, ২০২৬, ৮:৩১ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: নভেম্বর ২৯, ২০২১, ৪:৪৬ অপরাহ্ণ
“খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট বিদেশে পাঠানো হয়েছে”
ঢাকা।। পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন বলেছেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই যেতে হবে”। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

এর আগে, সেখানে বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, খালেদা জিয়া প্রিজনার। চাইলেই তিনি বিদেশ যেতে পারেন না। তবে তিনি চাইলে যেকোনো দেশ থেকে চিকিৎসক আনতে পারবেন। তার মেডিক্যাল রিপোর্ট বিদেশে পাঠানো হয়েছে।

বৈঠকে বিদেশি কূটনীতিকদের সঙ্গে কোভিড পরিস্থিতি, এলডিসি থেকে উত্তরণ, রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া, বৈঠকে খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও তাদের সঙ্গে আলোচনা হয়।

আমাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম