আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 19, 2026, 11:58 am || প্রকাশের তারিখ: November 29, 2021, 5:18 pm
২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ২, আক্রান্ত ২২৭
ঢাকা।। গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৮০ জনে। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২২৭ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৭৬ হাজার ১১ জনে।

রোববার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৫৯৭ জন। গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ১০০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৮৯১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৮ লাখ ৬৮ হাজার ৯৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার শনাক্তের গড় হার ১৪ দশমিক ৫০ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২ জনই পুরুষ। তারা ঢাকা বিভাগের। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আামাদেরবাংলাদেশ.কম/রিফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম