আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 9:04 am || প্রকাশের তারিখ: November 30, 2021, 3:45 pm
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
ঢাকা।। গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় রিপন নীটওয়্যার লিমিটেড নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে রিপন নীটওয়্যার কারখানার ফেব্রিক্সের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আগুনের ব্যাপকতায় জয়দেবপুর, কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়‌। তবে কালো ধোঁয়া বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, কারখানার শ্রমিকরা বলেন, ৫ তলা কারখানার নীচ তলায় ফেব্রিক্সের গুদামে হঠাৎ আগুন লাগে। পরে কারখানায় কর্মরত শ্রমিকরা দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হয়। এ কারখানায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করেন।

আমাদেরবাংলাদেশ.কম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম