আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ৯, ২০১৯, ৫:২২ অপরাহ্ণ
দেশের মানুষের সব খেয়াল রাখি, ঘুমিয়ে ঘুমিয়ে দেশ চালাই না : প্রধানমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি একটা দেশের সরকারপ্রধান, ঘুমিয়ে ঘুমিয়ে দেশ চালাই না। দেশের মানুষের ভালো-মন্দ সব খেয়াল রাখি।বুধবার (৯ অক্টোবর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ভারত ও যুক্তরাষ্ট্র সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দেশের সব দায়িত্ব কেন একমাত্র প্রধানমন্ত্রীই নেবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, আমি বুঝি না কেন আপনারা এ প্রশ্নটা করেন। আমি একটা দেশের সরকারপ্রধান। কেউ আমাকে দায়িত্ব চাপিয়ে দেয় না, আমি নিজের থেকে সব করি। নিজের দায়িত্ব থেকেই করি।
আমি দেশের জন্য কাজ করছি কেন। কারণ আমার বাবা বঙ্গবন্ধু এ দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। এ দেশ আমার, এ দেশের মানুষ আমার, আমি তাদের ভালোমন্দ খেয়াল রাখি। এটা নিয়ে কেন প্রশ্ন আসে এটা বোধগম্য নয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমি বুঝেছি- আপনারা কেন এ প্রশ্ন করেন। কারণ আপনারা এর আগে ঘুমিয়ে ঘুমিয়ে রাষ্ট্র পরিচালনা দেখেছেন। অনেক রাষ্ট্রপ্রধান বেলা ১২টায় ঘুম থেকে উঠে কী হয়েছে জানতে চেয়েছেন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম