আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 9:04 am || প্রকাশের তারিখ: December 1, 2021, 11:45 pm
বোমা আতঙ্কে বিমান জরুরি অবতরণ, তল্লাশি চলছে
ঢাকা।। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটি বুধবার রাত ৯টা ৩৮ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় নামে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী গণমাধ্যমকে বলেন, বিমানবন্দরে একটি ম্যাসেজ আসে যে ফ্লাইটটিতে বোমা থাকতে পারে। নিরাপত্তাকর্মীরা ফ্লাইটটিতে তল্লাশি চালাচ্ছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, আমরা কাজ করছি। পরে বিস্তারিত জানাব।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম