আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 8:10 am || প্রকাশের তারিখ: December 2, 2021, 12:28 pm
পরিস্থিতি খারাপ হলে আবারও বন্ধ হবে শিক্ষা প্রতিষ্ঠান
ঢাকা।। ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা বছরের মাঝামাঝি সময়ে হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সরকারি সোহরাওয়ার্দী কলেজে আজ থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে পরিস্থিতি খারাপ হলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে হবে। তবে এ ধরনের পরিকল্পনা এখন নেই।
ধারাবাহিক প্রক্রিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখতে চান বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বিজ্ঞানের বাইরে গিয়ে তো কিছু করতে পারবো না।
সে সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চেয়ারম্যান সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম