আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৩, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ || প্রকাশের তারিখ: ডিসেম্বর ৫, ২০২১, ১:৩৫ অপরাহ্ণ
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক কীট প্যারেড অনুষ্ঠিত
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক কীট প্যারেডে বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে সাপ্তাহিক কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৫ ডিসেম্বর ) সকাল ৮টা ৩০মিনিটের সময় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত অফিসার ও ফোর্সের কীট প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম।

প্যারেড পরিদর্শনকালে প্রত্যেক পুলিশ সদস্যের ইউনিফর্ম, সরকারি কাজে ব্যবহৃত গাড়িসহ অন্যান্য সরকারি জিনিসপত্র যাচাই-বাছাই করেন পুলিশ সুপার।

পরিদর্শন শেষে তিনি তার মূল্যবান বক্তব্যের শুরুতে সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের মানবিক পুলিশিং কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।

একই সঙ্গে ফোর্সের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও প্যারেড অনুশীলন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম।

আমাদেরবাংলাদেশ.কম/জাহাঙ্গীর আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম