আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 1:30 pm || প্রকাশের তারিখ: December 5, 2021, 4:40 pm
সাভারে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্নহত্যা
সাভার।। সাভারের আশুলিয়ায় গলায় ফাঁস লাগিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (৫ ডিসেম্বর) ভোরে শুলিয়ার ডেন্ডাবরের বাঁশতলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত ফরহাদ হোসেন আশুলিয়ার ডেন্ডাবরের বাঁশতালা এলাকার বাসিন্দা। তবে তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলায় বলে জানা গেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তানিম হোসেন জানান, সংবাদের ভিত্তিতে গলায় ফাঁস লাগানো যুবকের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম