আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 12:48 pm || প্রকাশের তারিখ: December 13, 2021, 10:20 am
ঢাকা প্রেসক্লাবের সভাপতি কামাল,সম্পাদক মান্নান
নিজস্ব প্রতিবেদক।।ঢাকা প্রেসক্লাবের ২তম দ্বি-বার্ষিক নির্বাচনে আওরঙ্গজেব কামাল সভাপতি ও এ মান্নান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (১১ডিসেম্বর ) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার সমাজ সেবা অফিসার এ ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে আওরঙ্গজেব কামাল ২০৯ ভোট ও সাধারণ সম্পাদক পদে এ মান্নান ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদিন ফারুক
ও বশির আহমেদ,যুগ্মসাধারণ সম্পাদক শেখ শহিদুর রহমান পাভেল,সাংগঠনিক সম্পাদক সমান সংখ্যক ভোট পাওয়ায় নির্বাচিত হয়েছে এস এম দেলোয়ার হোসেন ও ফরীদুল ইসলাম জুয়েল,অর্থ সম্পাদক মাহমুদা খানম আসমা প্রচার সম্পাদক মো: কামরুল ইসলাম কামাল,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা রাজ,নির্বাহী সদস্য পদে শেখ মোঃ ফরিদ আহমদ চিশতী।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম