আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 3:08 pm || প্রকাশের তারিখ: December 13, 2021, 10:41 pm
এতিম শিশুদের নিয়ে জন্মদিন পালন করলেন: চুয়াডাঙ্গার পুলিশ সুপার
নিজস্ব প্রতিবেদক।। এতিম শিশুদের নিয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কেক কেটে জন্মদিন পালন করলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

সোমবার ( ১৩ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে সরকারি শিশু পরিবার সংস্থায় (এতিমখানা’র) শিশুদের নিয়ে জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম সহধর্মী ও তাঁর পরিবারের সকল সদস্যগন পিতা-মাতা। এসময় তারা এতিম শিশুদের সাথে কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নেন।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, আমার জন্মদিনটা আমি ধুমধাম করে বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের নিয়ে পালন করতে পারতাম। ধুমধাম করে জন্মদিন পালনের মাধ্যমে যতটুকু আনন্দ পেতাম তার কয়েক হাজার গুণ বেশি আনন্দ পেয়েছি এতিম শিশুদের নিয়ে। এই এতিম শিশুরা আমার সন্তান। ওদের আনন্দ আমাদের আনন্দ। ওদের আনন্দ দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।

আমাদেরবাংলাদেশ.কম/জাহাঙ্গীর আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম