আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: ডিসেম্বর ১৯, ২০২১, ৯:১১ পূর্বাহ্ণ
কেশবপুরে পল্লীবিদ্যুতের পরিচালক পদে সাংবাদিক সাঈদের মনোনয়নপত্র জমা
কেশবপুর প্রতিনিধি।।কেশবপুরে পল্লীবিদ্যুতের উপজেলা পরিচালক পদে উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যশোর পল্লীবিদ্যুৎ সমিতি-২, মনিরামপুর কার্যালয় থেকে রবিবার বিকালে নির্বাচন কমিশন ও এজিএম মুহাম্মদ ইয়াহিয়া সিদ্দিকীর নিকট মনোনয়নপত্র জমাদানকালে প্রস্তাবক হিসাবে উপস্থিত ছিলেন মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম এবং সমর্থক হিসাবে উপস্থিত ছিলেন ব্যাবসায়ী শওকত আলী ও মশিয়ার রহমান।

কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ পল্লীবিদ্যুতের উপজেলা পরিচালক পদে উপজেলা বাসীর নিকট দোয়া, সমর্থন, সহযোহিতা এবং আগামী ২৩ জানুয়ারি নির্বাচনে ভোটারদের নিকট ভোট চেয়েছেন।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম