আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 7:50 am || প্রকাশের তারিখ: October 10, 2019, 3:45 pm
ঢাকা জেলা (উত্তর) ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবা সহ দুইজন আটক
মোঃ শহিদুল ইসলাম সাগর সাভার: ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অভিযানে ইয়াবা সহ আটক ২ মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) আটক দুই আসামী লুৎফর রহমান(৪২) এবং পারভীন (৩২) কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।এর আগে, গতকাল বুধবার (৯ অক্টোবর) রাতে ঢাকা জেলা ডিবি (উত্তর) অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ওই দুইজনকে আটক করে।
এব্যাপারে অভিযান পরিচালনাকারী ডিবি (উত্তর) এর উপ-পরিদর্শক মোহাম্মদ গণি জানান, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার (বিপিএম-সেবা, পিপিএম) মহোদয়ের নির্দেশে ওসি ডিবি (উত্তর) মোঃ আবুল বাসার (পিপিএম,বার) এর সুযোগ্য নির্দেশনায় নেতৃত্বে আমি এবং আমার টিমের অফিসার ফোর্সের সহায়তায় গতকাল বুধবার রাত ৮ টা ৪০ মিনিট এর
সময় আশুলিয়া থানাধীন বাড়ইপাড়া বাজার থেকে ৬০০ (ছয় শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী (১) লুৎফর রহমান(৪২) এবং আসামী (২) পারভীন (৩২) কে আটক করি। আটক উভয়ে কুড়িগ্রাম জেলাধীন রৌমারী থানার বকবান্দা গ্রামের বাসিন্দা।আটক দুইজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপোর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো-টলারেন্স’ নীতিতে অবস্থানের ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়। আগামীতেও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম