আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: ডিসেম্বর ২২, ২০২১, ১১:২৫ অপরাহ্ণ
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ২৫ লিটার মদসহ আটক-১
কুষ্টিয়া প্রতিনিধি।। কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ২৫ লিটার চোলাইমদ সহ সুবল সরকার (৪৫) কে আটক করা হয়েছে। আটক সুবল সরকার কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া এলাকার মৃত তারাপদ সরকারের ছেলে ।

র‌্যাব-১২,সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গতকাল রাত ৮টা ৫০মিনিটের সময় কুষ্টিয়া জেলার সদর থানাধীন মিলপাড়া এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সুবল সরকার কে ২৫ লিটার চোলাইমদ সহ আটক করে ।

আর এক জন আসামী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃত ২৫ লিটার চোলাইমদের দাম আনুমানিক মূল্য-১২,৫০০ টাকা। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত এবং পলাতক আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছেন।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম