আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 11:09 pm || প্রকাশের তারিখ: October 10, 2019, 6:24 pm
মুজিববর্ষে ফুটবলে থাকবে নানান রকম চমক,-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
আমাদেরবাংলাদেশ ডেস্ক: বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯' এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ফুটবল বাংলাদেশের সব থেকে জনপ্রিয় খেলা। আর তাই মুজিববর্ষকে রাঙাতে ফুটবলে থাকবে নানান রকম চমক। বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

প্রতিমন্ত্রী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগমী বছরটাকে মুজিববর্ষ নামে অভিহিত করা হয়েছে। মুজিববর্ষে ক্রীড়ায় থাকবে নানান আয়োজন। তবে বাংলাদেশ সব থেকে জনপ্রিয় খেলা ফুটবল। তাই মুজিববর্ষে ফুটবলে থাকবে নানান চমক। তিনি বলেন, নভেম্বর মাসের ১৮ তারিখ আর্জেন্টিনা-প্যারাগুয়ে ঢাকায় প্রীতি ফুটবল ম্যাচ খেলবে।

এ ছাড়া আগামী বছর আর্জেন্টিনা ও ব্রাজিলকে বাংলাদেশে আনার কথাও চলছে। এ ছাড়াও ব্রাজিলের কালো মানিক পেলেও আসতে পারে বাংলাদেশে। মুজিববর্ষে বার্সেলোনা - রিয়াল মাদ্রিদের মত ক্লাব গুলোকেও আনার পরিকল্পনা আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। প্রতিমন্ত্রী স্টেডিয়ামে ভরা দর্শক দেখে বলেন, এত দর্শক দেখে মনে হচ্ছে ফুটবলের জনপ্রিয়তায় এখনো ভাটা পড়েনি।

তিনি মির্জাপুরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংস্কার করে পূর্ণ মিনি স্টেডিয়ামে রুপ দেয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম এমপি, টাঙ্গাইল- ৫ আসনের এমপি মোঃ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল- ৪ আসনের এমপি আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারীসহ স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।এছাড়াও টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ মজিবর রহমান।

উক্ত খেলায় সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ আবদুল মালেক। ফাইনাল খেলায় বাঙ্গলা কল্যাণ সমিতি ২-০ গোলে সাফর্ত্তা জনকল্যাণ সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন এমপি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম