আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 29, 2026, 1:18 am || প্রকাশের তারিখ: December 29, 2021, 9:11 pm
মুক্তিযুদ্ধে আনসার বাহিনীর অবদান চির স্মরণীয়: পুলিশ সুপার জাহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক।।চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আনসার বাহিনীর সদস্যরা মহান মুক্তিযুদ্ধে চির স্মরণীয় ভূমিকা পালন করেছে। দেশ ও মাতৃভূমির সুরক্ষায় জন্মলগ্ন থেকেই কাজ করছে এ বাহিনীর সদস্যরা।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আনসার ও ভিডিপির জেলা সমাবেশে এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষার পরিচালক মোল্লা আমজাদ হোসেন।

পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন "শান্তি- শৃঙ্খলা- উন্নয়ন- নিরাপত্তায়- সর্বত্র- আমরা" মূলনীতি বিষয়কে সমুন্নত রেখে দেশ ও জনগনের স্বার্থে প্রতিনিয়ত বাংলাদেশ পুলিশ বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্রীয় কর্মকান্ডে আনসার ও ভিডিপি বা‌হিনীর সদস্যগন সহযোগীতা করে যাচ্ছেন।

আনসার সদস‍্যদের সামরিক প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ, ড্রাইভিং প্রশিক্ষন সহ নানারকম সাবলম্বী মূলক প্রশিক্ষণ দেয়া হয়। ভবিষ‍্যতে দেশের যেকোন কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন‍্য সকলকে আহবান করেন।

এসময় জেলার আনসার ও ভিডিপির দলনেতাদের বাই সাইকেল এবং দলনেত্রীদের একটি করে সেলাই মেশিন ও অন‍্যান‍্য সদস‍্যদের তা‌দের কা‌জের জন‌্য পুরস্কৃত করা হয়।

আমাদেরবাংলাদেশ. কম/ জাহাঙ্গীর আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম