আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 4:21 am || প্রকাশের তারিখ: January 3, 2022, 10:44 pm
মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনা রোধে সচেতনতামূলক পথসভা 
 আজিজুল ইসলাম,মৌলভীবাজার প্রতিনিধি।। মৌলভী বাজারে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ল্যাম্প ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে ও মৌলভীবাজার ট্রাফিক বিভাগের সহযোগিতায় সোমবার (৩ জানুয়ারি) শহরের কুসুমবাগ পয়েন্টে এক সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়।




এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ট্রাফিক আইন মেনে চললে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। অকালে তাজা প্রাণ যাতে সড়কে ঝরে না পড়ে এ ব্যাপারে মৌলভীবাজার ট্রাফিক পুলিশ সবসময় আন্তরিক। তিনি আরো বলেন, সড়ক নির্মাণের সময় ট্রাফিক ব্যবস্থাপনাকে অধিক গুরুত্ব দিতে হবে। এসময় তিনি ট্রাফিক আইন মেনে চলতে জনগণের সচেতনতার উপর অধিক গুরুত্বারোপ করেন।

পথসভা শেষে পুলিশ সুপার ট্রাফিক আইন মেনে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) মোঃ মাহফুজ আলম, ট্রাফিক ইন্সপেক্টর দেওয়ান মোহাম্মদ মারিকুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর বায়জিদ মাহবুব , সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মশিউর রহমান, সদর ফাঁড়ির ইনচার্জ নব গোপাল দাশ, সার্জেন্ট স্বপন তালুকদার ও ল্যাম্প ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান সাদেকুর রহমান সহ সংঘটনের নেতৃবৃন্দ।


আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম