প্রিন্ট এর তারিখ: November 2, 2026, 12:05 pm || প্রকাশের তারিখ: January 4, 2022, 11:42 pm
পিরোজপুর প্রতিনিধি।। বাংলাদেশ ছাত্রলীগের জন্মদিন উৎযাপন উপলক্ষে ৭৪ পাউন্ডের কেক কেটেছে পিরোজপুর জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে জন্মদিন উপলক্ষে র্যালীটি জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে শেষ হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে র্যালীতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক,
জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান খালেক, পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজ, সাধারণ সম্পাদক সুমন সিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজুসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
র্যালী শেষে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে মুক্তিযুদ্ধ ও বিভিন্ন সময় নিহত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজান পরিচালনা করেন পৌর কবরস্থানের ইমাম ও খতিব মাওলানা মো: মিজানুর রহমান।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম