প্রিন্ট এর তারিখ: November 2, 2026, 12:09 pm || প্রকাশের তারিখ: January 5, 2022, 7:25 pm
আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। শার্শা উপজেলার নাভারণে ইস্টার্ণ ব্যাংক লিমিটেডে এর এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার সময় নাভারণ সাতক্ষীরা মোড়ে ব্যাংকের অস্থায়ী কার্য়ালয়ে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ইস্টার্ণ ব্যাংক লিমিটেডে এর যশোর শাখার এসবি এসএসএম আলমগীর কবির’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইস্টার্ণ ব্যাংক লিমিটেডে এর হেড অফ চ্যানেল ব্যাংকিং জাহেদ চৌধুরী, হেড অফ এজেন্ট ম্যানেজমেন্ট মশিউল হক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বাজার কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব সালেহ আহমেদ মিন্টু ও ইস্টার্ণ ব্যাংক লিমিটেডে এর নাভারন এজন্ট শাখার স্বত্ত্বাধিকারী উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক সাইদুজ্জামান বিটনসহ নাভারণ শাখায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান শেষে ফিতা ও কেক কেটে ব্যাংটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অনুষ্ঠানে উপস্থিত সকল কর্মকর্তা। এছাড়া উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম