আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 26, 2026, 12:22 pm || প্রকাশের তারিখ: January 11, 2022, 7:19 am
শার্শায় আইন শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি।। যশোরের শার্শায় আইন শৃঙ্খলা কমিটি ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (১০ জানুয়ারী) সকালে উপজেলা পরিষদ ভবনের প্রশাসনিক সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান।
 
এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মোজাফ্ফার হোসেন, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বদরুল আলম খান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান, উপজেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান, নাভারন হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুজ্জামান আসাদ, বাহাদুরপুর ইউনিয়নের মফিজুর রহমান, শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দীন তোতা, পুটখালী ইউনিয়নে আব্দুল গফ্ফার সরদার, নিজামপুর ইউনিয়নের সেলিম রেজা বিপুল, বাগআঁচড়া ইউনিয়নের আব্দুল খালেক, কায়বা ইউনিয়নের আলতাব হোসেন, লক্ষনপুর ইউনিয়নের আনোয়ারা খাতুন, ডিহি ইউনিয়নের আসাদুজ্জামান মুকুল, উলাশি ইউনিয়নের রফিকুল ইসলাম, গোগা ইউনিয়নে তবিবার রহমান সহ উপজেলার প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।


আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম