প্রিন্ট এর তারিখ: September 13, 2026, 10:08 am || প্রকাশের তারিখ: January 18, 2022, 4:45 pm
আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। শার্শা ধলদা গ্রামের বড় বাড়ি খাল থেকে শাকিব(১৯)নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে শার্শা থানার পুলিশ লাশটি উদ্ধার করেন।সে শার্শা থানার গোগা গ্রামের শাকিল উদ্দিনের ছেলে।
শার্শা থানার ডিউটি অফিসার এএসআই গোলাম আযম জানান,এলাকাবাসীর মাধ্যমে জানতে পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে।এলাকায় খোঁজ খবর নিয়ে জানা গেছে ইজিবাইক ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম