আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 7:41 am || প্রকাশের তারিখ: January 20, 2022, 5:50 pm
শার্শায় স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায়
আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। শার্শা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারী) বেলা ১২টার সময় উপজেলার নাভারণ ও বেনাপোল বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।

এসময় করোনার ঝুঁকি সম্পর্কে সচেতন করে শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা ও ইউপি সদস‍্য আবুল হোসেন, শাহিন আলম মহিলা ইউপি সদ‍স‍্য নাভারন বাজারে সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয়।

মীর আলিফ রেজা বলেন, সরকার ঘোষিত নির্দেশনা অমান্য ও মাস্ক পরিধান না করায় পাঁচজনকে এক হাজার ছয়শত টাকা জরিমানা করা হয়েছে। আর জনসচেতনতায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আমাদেরবাংলাদশে.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম