প্রিন্ট এর তারিখ: July 22, 2026, 8:23 pm || প্রকাশের তারিখ: January 24, 2022, 9:16 pm
নিজস্ব প্রতিনিধি।। দেশের জনপ্রিয় অনলাইন চ্যানেল মা টিভি অনলাইন এর ৪র্থ বর্ষ পূর্তি উপলক্ষ্যে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় মা টিভি অনলাইন সাতকানিয়া উপজেলা ও দুবাই আরব আমিরাত প্রতিনিধি মাঈনুদ্দীন মালেকীকে বিশেষ সম্মাননা স্মারক ২০২২ প্রদান করলেন মা টিভি অনলাইন পরিবার।
গত ২৩ জানুয়ারী ২০২২ইং রোজ রবিবার সকালে চট্টগ্রাম পতেঙ্গা থানাধীন শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে উক্ত সম্মাননা স্মারক মাঈনুদ্দীন মালেকীর হাতে তুলে দেন মা টিভি অনলাইন এর সম্মানিত চেয়ারম্যান সাংবাদিক মোঃ রেজাউল করিম রাজু।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক নয়ন কুমার,বিশিষ্ট সমাজসেবক মোঃমিনহাজ উদ্দীন ওসমানী,জয় বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সাংগঠনিক সম্পাদক মোঃনুরুল ইসলাম রানা সহ অনেকেই।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম