আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৫, ২০২৬, ২:১৫ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: জানুয়ারি ২৮, ২০২২, ৭:৫২ অপরাহ্ণ
শার্শায় একনলা বন্দুকসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার
শার্শা প্রতিনিধি।। শার্শা থেকে পরিত্যক্ত অবস্থায় পুরাতন বোর একনলা বন্দুক ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব সদস্যরা।

শুক্রবার (২৮ শে জানুয়ারি) দুপুরে শার্শা থানাধীন মাঠলা বিলের মধ্যে একটি ব্রীজের উপর থেকে বন্দুক ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র‍্যাব।

যশোর র‍্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন একটি ব্রীজের উপর পরিত্যাক্ত অবস্থায় একনলা বন্দুক ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

আমাদেরবাংলাদশে.কম/শিরিন আলম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম