আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 4:23 am || প্রকাশের তারিখ: January 29, 2022, 9:07 pm
ঠাকুরগাওয়ে হামলার শিকার ৪ সাংবাদিক
ঢাকা।। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষের তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়ে হামলায় আহত হয়েছে ৪ সাংবাদিক। আহতরা হলেন—রাইজিংবিডির জেলা প্রতিনিধি মঈনুদ্দীন তালুকদার হিমেল, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, নিউজবাংলার প্রতিনিধি সোহেল ও ঢাকামেইলের প্রতিনিধি মিলু।

শনিবার (২৯ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নে সাংবাদিকদের ওপর এ হামলা হয়।

শনিবার (২৯ জানুয়ারি) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নবেল কুমার সিংহ ও স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান মতির সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে তথ্য সংগ্রহ ও ছবি তুলতে যান সাংবাদিকরা। তখন নবেল কুমার সিংহের সমর্থকরা সাংবাদিকদের ওপর হামলা চালান। পরে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি সেনুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম