প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 6:54 am || প্রকাশের তারিখ: January 29, 2022, 10:15 pm
নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুর পর, থানা পুলিশকে না জানিয়েই, বাড়ি মালিকের সহযোগিতায় লাশ গোপনে দাফনের জন্য দেশের বাড়িতে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ।
নিহত সোহেল রানা (২৩) ঠিকাদার সুরুজের আন্ডারে পল্লীবিদ্যুতের খুঁটি ও তারের লাইন টানা কাজ করতো। প্রতিবেশীদের গুঞ্জনে শোনা যায় বিষয়টি রহস্যজনক, তা না হলে গোপনে লাশ দেশের বাড়িতে পাঠিয়ে দিলো কেন?
শনিবার সন্ধ্যায় আশুলিয়ার উত্তর ডেন্ডাবর হাবিবিয়া মাদ্রাসা সংলগ্ন মোঃ সুরুজ কন্ট্রাক্টরের মালিকানাধীন ৫ তলা বাড়ির দ্বিতীয় তলায় এ রহস্য জনক মৃত্যুর ঘটনাটি ঘটে।
বাড়ি মালিক ঠিকাদার মোঃ সুরুজ মিয়া জানান, সোহেল আমার আন্ডারে কাজ করতো এবং আমার অন্যান্য শ্রমিকদের সাথে আমার বাড়িতে থাকতো। আজ সন্ধায় খবর পেলাম পারিবারিক কলহের জেরে সোহেল আত্মহত্যা করেছে। তাই রাত আটটার দিকে তার ভাই মোস্তাকের সাথে তার লাশ দেশের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। পুলিশকে জানাননি কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গরীব মানুষ তারা পুলিশের ঝামেলায় যেতে চাইনি আর আমিও ঝামেলায় যেতে চাইনি। আর পুলিশ যদি ঝামেলা করে তা আমি বুঝবো।
এব্যাপারে আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই আব্দুল আউয়ালকে অবগত করলে তিনি বলেন, এ ধরনের মৃত্যুর ব্যাপারে আমাদেরকে কেউ খবর দেয়নি, যেহেতু লাশ গোপনে নিয়ে গেছে, তাই উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম