আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 1, 2026, 6:32 am || প্রকাশের তারিখ: February 3, 2022, 3:01 pm
বিধিনিষেধের সময়সীমা আবারো বাড়ানো ২১ ফেব্রুয়ারি পর্যন্ত
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। দেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে চলমান বিধিনিষেধের সময়সীমা আবারো বাড়ানো হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিধিনিষেধের সময়সীমা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিধিনিষেধ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বিধিনিষেধ ও নির্দেশনার সঙ্গে নিম্মবর্ণিত শর্তসমূহ সংশোধনপূর্বক সার্বিক কার্যাবলী বা বিধিনিষেধ আরোপ করা হলো।

এই বিধিনিষেধ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। উন্মুক্ত স্থান ও ভবন অভ্যন্তরে সামাজিক/ রাজনৈতিক/ ধর্মীয়/ রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০’র বেশি জনসমাবেশ করা যাবে না। এসব অনুষ্ঠানে যারা যোগ দেবেন তাদের অবশ্যই কভিড টিকা সনদ অথবা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে। সব স্কুল/কলেজ ও সমপর্যায়ের প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম